June 21, 2026, 3:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

চুয়াডাঙ্গায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকেউদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হসপাতালে ভর্তি করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটি একজন দিনমজুরের মেয়ে ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নিশান আলী (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নিশান একই গ্রামের বেল্টু রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি বাগানে খেলছিলো ওই শিশুটি। প্রতিবেশী নিশান বনভোজনের কথা বলে তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে পাশের একটি বাড়িতে। সেখানে একটি শৌচাগারে নিয়ে সে ধর্ষণ করে শিশুটিকে। রক্তাক্ত অবস্থায় মেয়েটি সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরে। পরে প্রতিবেশি ও পুলিশের সহযোগীতায় তাকে র চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন œকরা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলেজানিয়েছেন সদর হাসপাতালের গাইনিবিশেষজ্ঞ আকলিমাখাতুন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নিশানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net