August 10, 2026, 8:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা

ঝিনাাইদহে মার্কেট খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/
করোনার বিস্তার ঠোকাতে কঠোর অবস্থানে এবার ঝিনাইদহ জেলা প্রশাসন। বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটিনর সভায়।
যার মধ্যে অন্যতম হলো বেলা ২ টার মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং বাইরে আসতে মাস্ক পড়া বাধ্যতামুলক।
বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রন বিষয়ক এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সকল ব্যবসায় প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২ টার মধ্যে বন্ধ করতে হবে। ঔষধ ফার্মেসী ছাড়া কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পড়া বাধ্যতামুলক করা হয়েছে। মাস্ক না পড়ে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেলা বা জরিমানা করা হবে।
এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান ২ টার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্টবেঙ্গলের অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার থেকে এ সিন্ধান্ত কঠোর ভাবে কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net