March 18, 2026, 1:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান

এ বছর আইপিএল !

দৈনিক কুষ্টিয়া র্স্পোটস ডেস্ক/
নানা ধরনের গুঞ্জন গত মার্চ থেকেই। তবে সময়মতো শুরু হলে এতদিনে শেষও হয়ে যেত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরটি।
আইপিএল হওয়া নিয়েই একটা অনিশ্চয়তা চলছে তখন বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এ বছর আইপিএল হবে। সেজন্য সম্ভাব্য সকল উপায় বা পথ অবলম্বন করতে রাজি তারা।
বৃহস্পতিবার বোর্ডের সকল সদস্যদের কাছে দেয়া এক চিঠিতে গাঙ্গুলি লিখেছেন, ‘বিসিসিআই সম্ভাব্য সকল উপায় মাথায় রেখে এ বছরের মধ্যেই আইপিএল আয়োজনের ব্যাপারে কাজ করে যাচ্ছে। এমনকি প্রয়োজনে খালি গ্যালারিতেই হবে এবারের টুর্নামেন্ট। দর্শক, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাই এ বছর আইপিএল দেখতে চায়।’
তিনি আরও জানিয়েছেন, ‘সম্প্রতি অনেক খেলোয়াড়, শুধু ভারত নয়, বাইরের দেশের অনেকেও আইপিএলের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। তারাও যে আইপিএল চায় সে কথা জানিয়েছে। আমরাও আশাবাদী। বিসিসিআই খুব শীঘ্রই এ বিষয়ে কার্যকর কোন সিদ্ধান্ত নিতে পারবে।’
শুধু আইপিএল নয়, ভারতীয় বোর্ডের চিন্তায় রয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের কথাও। যথাসময়ে প্রাদেশিক দলগুলোও যেন ক্রিকেটীয় কার্যক্রম শুরু করতে পারে, সে লক্ষ্যে যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি চালুর কথাও ভাবছে বিসিসিআই।
গাঙ্গুলি লিখেছেন, ‘দেশের সব প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য আমরা যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। যাতে করে একযোগে সারাদেশে ক্রিকেট ফেরানো যায়। যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথাই ভাবতে হবে আমাদের।’
এসময় ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে বিসিসিআই প্রধান জানিয়েছেন, ‘ঘরোয়া টুর্নামেন্টগুলো আগামী মৌসুমের জন্য পরিকল্পনা করা হচ্ছে। ঘরোয়া টুর্নামেন্টগুলো যেন সবকয়টাই হয়, তাই ভিন্ন ভিন্ন ফরম্যাটের কথাও ভাবছি আমরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে বিসিসিআই।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net