July 29, 2026, 12:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

ঝিনাইদহে আ’লীগের পুরোন ও সদ্য যোগদানকারী কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ২০

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহ জেলায় আ’লীগের পুরোন কর্মী ও সদ্য যোগদানকারী কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত ১ ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নিহতের নাম ফারুক হোসেন (৩৬),ওই গ্রামের গোলাম বারীর ছেলে।
ঘটনা ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামে বুধবার রাতে।
স্থানীয় ও দলীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫-৪০ জন বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে। রাতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে। এ ঘটনায় বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অপর পক্ষের নেতা আবুল হোসেনের লোকজন নব্যযোগদান করা নেতাকর্মীদের ওপর চড়াও হয়। ঘটনার জেরে ওই দিন রাতে আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের ওপর হামলা চালালে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হলে তাদের রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৃহস্পতিবার (১১ জুন) সকালে ফারুক হোসেন মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, খাজুরা গ্রমে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন সুত্র জানায় জেলার বিভিন্ন স্থানে বেশ কিছ‚দিন ধরে এই ধরনের যোগদানকে কেন্দ্র করে গোলযোগ চলে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net