November 25, 2026, 9:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

কুষ্টিয়ার করোনা রেড জোন/চলছে প্রশাসনের প্রস্তুতি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের কোভিড-১৯ রেড জোন ঘোষিত এলাকাসমুহে ১৮ জুন থেকে লকডাউন কার্যকর করার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ইতোমধ্যে এলাকাসমুহে পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ম্যাপিং শেষ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে রেড জোন এলাকাগুলোতে সর্তকতামূলক ঘোষণা চালানো হয়।
এই লকডাউন টানা চলবে ২১ দিন।
শহরের যেসকল এলাকা লকডাউনের আওতায় আসছে সেগুলো হলো :
✓১নম্বর ওয়ার্ড – কমলাপুর, থানাপাড়া আংশিক
✓২ নম্বর ওয়ার্ড – কুঠিপাড়া, থানাপাড়া আংশিক
✓৫নম্বর ওয়ার্ড – আদর্শ পাড়া, চৌড়হাস ক্যানাল পাড়া, র্কোটপাড়া আংশিক
✓৬ নম্বর ওয়ার্ড -হাউজিং ব্লক এবিসি ডি-বø­ক আংশিক
✓৭ নম্বর ওয়ার্ড – কালিশংকরপুর
✓১৮নম্বর ওয়ার্ড – উদিবাড়ি, মজমপুর
✓২০ নং ওয়ার্ড- চৌড়হাস আংশিক জগতি মন্ডলপাড়া কুমারগাড়া, চেচুয়া।
( হাইওয়ে ব্যতীত রেড জোন ভুক্ত প্রত্যেক ওয়ার্ডের অলিগলির সব রাস্তা-ই বন্ধ থাকবে। রেড জোনে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ থাকবে, সাধারণ ছুটিও থাকবে।
বুধবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় তারা জনগনের সাথে সরাসরি কথাও বলেন। রেড জোন ও লকডাউন নিয়ে কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী দৈনিক কুষ্টিয়াকে ফোনে বলেন জনগনের মধ্যে পরিস্থিতির ভয়াবহতা সর্ম্পকে ধারনা না এলে এ রেড জোন-লকডাউন কোন মুল্যই বহন করবে না। জনসাধারনের সচেতনতা খুবই বলে মনে করেন এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন চেষ্টার সামান্য কোন ফাঁক রাখা হচ্ছে না। এখন বাদবাকী নির্ভর করছে জনগনের উপর। তবে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net