July 28, 2026, 11:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

করোনায় আক্রান্ত দেশের ১৫ মন্ত্রী-এমপি

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

করোনায় এ পর্যন্ত দেশের ১৫ জন মন্ত্রী-এমপি আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। শনিবার (২০ জুন) নতুন করে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু , বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তাদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ছিলেন। সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান।
গত ২-৩ দিন আগে থেকেই জ্বরে আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে ছিল শরীর ব্যথা। পরে করোনা পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার (১৮ জুন) নমুনা দেন তিনি। শুক্রবার মাশরাফির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।
এর আগে শুক্রবার সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর। ফরদিপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসনের বাসার স্টাফ ও অন্যান্যদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে আগেই জানা গেছে।
এছাড়া সাবেক হুইপ নওগাঁ-২ আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন সপরিবারে, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান সপরিবারে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপাধ্যক্ষ আবদুস শহীদ ও গণফোরামের এমপি মোকাব্বির খান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়া জাতীয় সংসদের ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।
এদিকে পরিবারের সদস্যদের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, এমপি শেখ তন্ময়, যশোর-৩ আসনের আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম টিটুসহ প্রায় ৪০ জন মন্ত্রী-এমপিকে সংসদ অধিবেশনে না আসার অনুরোধ জানানো হয়েছে। তাদের পরিবার, গাড়ির চালক বা ঘনিষ্ঠ কেউ করোনা আক্রান্ত হওয়ায় এবং স্বাস্থ্যগত কারণে সংসদের চলতি বাজেট অধিবেশনে না আসার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net