October 13, 2026, 2:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহে ইফার প্রশিক্ষণ ও চেক প্রদান অনুষ্ঠান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহে ২১ জুন রবিবার ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জেলা ওরিয়েন্টেশন কোর্স ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: আবুবকর ছিদ্দীক,অধ্যক্ষ, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসা ও সেক্রেটারী ইমাম মুয়াজিজন কল্যান সমিতি ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলার ৬ উপজেলা থেকে ১২ জন করে প্রতি জনকে ৫,০০০/-টাকা করে মোট ৭২ জনকে ৩,৬০,০০০/- টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানে এই ট্রাস্ট গঠন করা হয়। যেসকল ইমাম মুয়াজিজন সমিতির সদস্য হন এবং হালনাগাদ চাঁদা পরিশোধ করে থাকেন শুধুমাত্র তাদের মধ্য থেকে বাছাই করে ট্রাস্টের লভ্যাংশ থেকে এই অনুদানের টাকা প্রদান করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net