July 13, 2026, 12:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল/ আমদানি চলছে তিন মাস ধরে বন্ধ রফতানি, ঘাটতি দু’হাজার কোটি টাকা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের স্থলপথে রফতানি বাণিজ্যের অন্যতম কেন্দ্র বেনাপোলে গত তিন মাস ধরে সকল প্রকার রফতানি বন্ধ রয়েছে। বাংলাদেশ থেকে কোন পণ্য ভারতে যাচ্ছে না। কিন্তু একই সময়ে আমদানি অব্যাহত আছে।
নিয়মিত বাণিজ্যে এ বন্দর দিয়ে প্রতিদিন ৫০ ধরনের পণ্য ভারতে রফতানি হয়। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, টিস্যু, চালের কুঁড়া, মেহগনি ফল, মাছ, অক্সিজেন প্রভৃতি।
স্থলপথে রফতানি বাণিজ্যের প্রায় ৭০ শতাংশই হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতি বছর যে পরিমাণ পণ্য ভারতে রফতানি তার বণিজ্য মুল প্রায় ৮ হাজার কোটি টাকা। কিন্তু এই তিনি মাসে সকল ধরনের রফকানি বন্ধ থাকায় প্রায় দুই হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠক হলেও সচল হয়নি বাণিজ্য। সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলছেন সরকারীভাবে উদ্যোগ নিয়ে বিষয়টির সুরাহা করতে।
জানা যায়, করোনা সংক্রমণের কারনে ২২ মার্চ থেকে ভারত সরকারের একক নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় সকল আমদানি, রফতানি বাণিজ্য । পরে গত ৭ জুন এ পথে ভারতীয় পণ্যের আমদানি বাণিজ্য শুরু হলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয়রা বাংলাদেশের রফতানি বাণিজ্য বন্ধ করে রেখেছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার মনে করেন যে প্রক্রিয়ায় আমদানি চলছে সে প্রক্রিয়ায় রফতানি শুরু করতে কোন বাধা নেই। তিনি জানান বিষয়টি দেশের দেশের উচ্চ মঞর অবগত। এই কর্মকর্তাা আশা করেন শীঘ্রই রফতানি প্রক্রিয়া শুরু করা যাবে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মতিয়ার রহমান জানান বাণিজ্য সচলের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এ নিয়ে তারা একটি এসওপি পাঠিয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে।
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলছেন বন্দরে প্রচুর শিল্প কারখানার পণ্য আটকা পড়ে আছে। যেহেতু এ পথে আমদানি শুরু হয়েছে সেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করলে রফতানি বাণিজ্যও চালু হবে। তবে এজন্য প্রয়োজন সরকারী উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net