December 5, 2025, 4:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ কুষ্টিয়ায় দিনদুপুরে একজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ২৭ নতুন করোনা শনাক্ত, কঠোর হবে প্রশাসন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় সর্বমোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৩ জুন কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য এটি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৪৬১।
২৩ জুন কুষ্টিয়ার মোট ১২৮ নমুনার ফলাফল পাওা যায়। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন ও মিরপুর উপজেলায় ১ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা হরিনারায়নপুর ১, পূর্ব মজমপুর ১, চৌরহাস ফুলতলা ৪, আড়ুয়াপাড়া ৩, থানাপাড়া ১, টাউন হল লেন১,নারিকেলতলা ১,কাসিন্দাপাড়া ১,র্যাব ম্প ১, হাটশ হরিপুর ১, দহকুলা ১, এসিবি রোড ১, বড়গ্রাম ১,কালিশঙ্গকরপুর১,পুলিশ হাসপাতাল ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি বাখই ও মহব্বতপুর। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে মহিষকুন্ডি ৪ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি আমলা। আক্রান্তের মধ্যে পুরুষ ২৭ ওমহিলা ৫ জন।
এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা হলো দৌলতপুর ৬১, ভেড়ামারা ৬৪, মিরপুর ৩৬, সদর ২২২,কুমারখালী ৫৭, খোকসা ২১
এদিকে আগামীকাল ২৫ জুন থেকে কুষ্টিয়া পৌরসভার আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষুধ ও জরুরি পরিসেবার বাইরে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বুধাবার জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
সভার সিদ্ধান্তের মধ্যে রয়েছে কুষ্টিয়া পৌরসভা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষুধ ও জরুরি পরিসেবার বাইরে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জনসমাগমও নিয়ন্ত্রিত হবে, নিয়ন্ত্রন করা হবে সকল প্রকার যান চলাচল।
কুষ্টিয়া সদর উপজেলা নিবার্হী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির অব্যাহত অবনতির কারনে করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুষ্টিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩৪। মারা গেছে ৬ জন। আজ (বুধবার, জুন ২৪) মারা গেছেন দুজন।
জেলা প্রশাসনের ও জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন সুত্র জানাচ্ছে কুষ্টিয়াতে মানুষ করোনা প্রতিরোধের কোন নিয়ম কানুনই মানছে না। কঠোর হয়েও তাদেরকে নিয়ন্ত্রন করা যাচ্ছে না।
তবে কাল থেকে প্রশাসন াআরো বেশী কঠোর হবে বলে সদর ইউএনও জানান।
এদিকে জেলা প্রশাসক আসলাম হোসেন দুপুরে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ভোর ০৬.০০ টা হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যেমন -মুদি, কাঁচামাল, ঔষধ, মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ, পশুখাদ্য,মৎস্যখাদ্য, সার-বীজ, কীটনাশক এর দোকান ব্যতীত অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বিকাল ০৪.০০ টার মধ্যেই বন্ধ করতে হবে।
এতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে কৃষিপণ্য ও রপ্তানীমুখী পন্য উৎপাদন, পরিবহন করা যাবে। বাকি সকল কর্মকান্ড বন্ধ থাকবে।
অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তা বের না হতে বলা হয়েছে।
বলা হয়েছে এই সকল নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net