October 13, 2026, 4:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

চুয়াডাঙ্গার রেড জোনে লকডাউন চলছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
রেড জোন হিসেবে চিহ্নিত করা চুয়াডাঙ্গার বেশকিছু এলাকায় চলছে লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে জীবননগর পৌরসভার ৪টি ও দর্শনা পৌরসভার ৩ টি ওয়ার্ডসহ আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করে প্রশাসন। ঐ এলাকায় সরকারি সাধারন ছুটি ঘোষনা করা হলেও লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হচ্ছে সাধারন মানুষ।মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেল থেকে দর্শনা পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্ণিত করে লকডাউন করার নির্দেশ দেয় জেলা প্রশাসন।পরে জেলার স্বাস্থ্যবিভাগের অনুরোধে গেল মঙ্গলবার বিকেল ৫টা থেকে দর্শনার ২নং ওয়ার্ড, জীবননগর পৌরসভার ২, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের আংশিক ও আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামকে নতুন করে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করে প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, রেডজোন হিসেবে চিহ্নিত করা এলাকায় সাধারণ ছুটি ঘোষণার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তথ্য প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net