October 13, 2026, 4:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় আরো ৩৯ আক্রান্ত, মোট ৫৩৬

এম আর পলল/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৬ জুন সন্ধ্যা পর্যন্ত সর্বমোট কারোনা রোগী দাঁড়ালো ৫৩৬ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ জুন মোট ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৭২ টি নমুনা ছিল।
এদের মধ্যে নতুন করে ৩৯ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ হয়েছে।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৮ জন, সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে ৩ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৩ জনের মধ্যে উকিলপাড়া ১, হাসপাতাল কোয়ারটার ১, ঝাউতলা ১,জেনারেল হাসপাতাল ১, মঙ্গলবাড়িয়া ১, বেলঘরিয়া ১, আদর্শপাড়া ১,আড়ুয়াপাড়া মসজিদবাড়ি লেন ২, আড়ুয়াপাড়া ১, ফুলতলা ২ , উত্তর আমলাপাড়া ২, কালিশঙ্করপুর ৩, হাউজিং ১,পুলিশ লাইন ১, হরিনারায়নপুর ৪জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে জগন্নাথপুর ২, শিলাইদহ ১,পুটিয়া ১, গরুরিয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে বালুডাঙ্গা ১, মহিশকুন্ডি ২, সোনাইকুন্ডি ১, ওয়ালটন প্লাজা ১,পাকুরিয়া ৩ জন। মিরপুরে আক্রান্ত ৩ জনের মধ্যে সোনালী ব্যাংক পোড়াদহ ১, উত্তর কাটদহ ১, বাড়ুইপাড়া ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুর“ষ ৩০ জন, মহিলা ৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net