November 4, 2026, 12:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ

কুষ্টিয়ায় লোকসমাগম করে বিয়ের আসর, ভ্রাম্যমান আদালতে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খোকসায় অনেক লোকের সমাগমে মেয়ের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করার দায়ে মেয়ের বাবা ও বরকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বেলা বারোটার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐ গ্রামের আফজাল হোসেন তার মেয়ের বিয়ে উপলক্ষ্যে ব্যাপক সমাগম করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ঘটনাস্থলে যান। এ সময় তিনি উভয় পক্ষের সকল অতিথিদের কে বিয়ের অনুষ্ঠান ত্যাগ করে চলে যেতে বলেন। পরে উভয় পক্ষের কয়েকজন লোকের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ে সম্পন্ন হয়। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ব্যাপক আয়োজন করার অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মেয়ের বাবা আফজালকে ১০ হাজার টাকা ও র মেহেদী হাসানকে যথাক্রমে ১০ হাজার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net