March 12, 2026, 6:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা

ডিজিটাল পদ্ধতিতে কুষ্টিয়া চেম্বারের সাধারন সভা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। চলমান করোনা পরিস্থিতির কারনে এবারের সাধারন সভা চেম্বারের সকল সদস্যের উপস্থিতিতে করা সম্ভব হয়নি। এবারে তাই ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়। চেম্বার ভবনে অনুষ্ঠিত এ সভা সরাসরি সম্প্রচার করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম। সভায় ডিজিটাল মাধ্যমে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কুমার কেজরীওয়াল ও আশরাফ উদ্দিন নজু, বীর মুক্তিযোদ্ধা হাজি রফিকুল ইসলাম টুকু, বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল কাজি সামসুন্নাহার আলো, কুষ্টিয়ার সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট শাকিল মোহাম্মদ কাদেরী।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পঠিত ও পাশ বলে গণ্য হয়।
এছাড়াও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নতুন করে নারী উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা হয়।
সভার সার্বিক তত্বাবধান করেন চেম্বারের পরিচালক এ্যরিস্টো কম্পিউটারের সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী এ এমএম রোকনুজ্জামান নান্টু।
সভায় চেম্বারের সভাপতি তার বক্তৃতায় বর্তমান পরিস্থিতিতে সকল সদস্যের উপস্থিতিতে সভা করার সমীমাবদ্ধতা তুলে ধরে সবাইকে আগামী দিনগুলোতে কুষ্টিয়ার ব্যবসা বাণিজ্য কিভাবে আরো বেশী গতিশীল করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। তিনি পরিচালনা পর্ষদের সকল সদস্য, ও সকল সাধারন সদস্যদেরকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net