March 12, 2026, 11:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

শাহ রাফায়াত চৌধুরী পেল ডায়ানা অ্যাওয়ার্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশের শাহ রাফায়াত চৌধুরী ডায়না অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। যুক্তরাজ্যের সাবেক এই প্রিন্সেসের নামে তার দুই ছেলে পুরষ্কারটি প্রর্বতন করেন।
দৃষ্টি, সামাজিক প্রভাব, অন্যকে অনুপ্রাণিত করা, নেতৃত্ব এবং পরিষেবা যাত্রা—এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে ২০২০ সালের এই অ্যাওয়ার্ডের জন্য ১০০ জনের নাম মনোনীত করা হয়। ডায়না অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের প্রধান নির্বাহী টেসি ওজো এক বিজ্ঞপ্তিতে বলেন, এই পুরস্কার আরও তরুণদের এ ধরনের নেতৃত্বমূলক কাজে উৎসাহিত করবে, একটি ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

২৪ বছর বয়সী বাংলাদেশি তরুণ শাহ রাফায়াত চৌধুরী পরিবেশ রক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য এই পুরস্কার পান। শাহ রাফায়াতকে এই পুরস্কার দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এই তরুণ নানা ধরনের জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা পালন করেছেন। তাঁর উদ্যোগে মোট ১৩ টি সামাজিক উদ্যোগ ও প্রচারণা কার্যক্রম চলেছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব পালন তহবিলের সহায়তায় তিনি গরিব মানুষদের নিরাপদ পানি দেওয়ার কাজ করেছেন, যার মাধ্যমে ৭৫ হাজার মানুষ নিরাপদ পানি পেয়েছে। রাফায়াত পরিবেশ অর্থনীতি ও নীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শাহ রাফায়াত চৌধুরী ফুটস্টেপস বাংলাদেশ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িক্ত পালন করে যাচ্ছেন। এই সামাজিক সংগঠন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এই দূর্যোগ কালিন সময়ে প্রায় বিশ হাজার মানুষ কে পত্রাক্ষ ও পরোক্ষ ভাবে ত্রাণ বিতরন করেন এবং আম্ফানে ক্ষতিগ্রস্থ অঞ্চলে ঘর নির্মান সহ নানান কর্মসূচি পরিচালনা করেন। সমাজের তৃণমূল পর্যায়ে দলিত প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন এই তরুন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net