March 17, 2026, 2:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

অবশেষে বেনাপোল বন্দর দিয়ে রফতানি শুরু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

অবশেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারতে রফতানি বাণিজ্য শুরু হয়েছে। রবিবার (৫ জুলাই) থেকে শুরু হয় এটি। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো ভারতের পেট্রাপোল সীমান্তে রফতানির উদ্দেশে প্রবেশ শুরু করে।

নানা ছুঁতোয় বাংলাদেশি পণ্য গ্রহণের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা ভারতের পুরোন অভ্যাস হলেও এবার করোনাভাইরাসের কারণে তারা তাদের পণ্য রফতানি করছিল। কিন্তু, সেই ভাইরাসের অজুহাতেই নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশি পণ্য গ্রহণ করছিল না। ফলে তাদের একচেটিয়া বাণিজ্য চলছিল।

বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে ভারত সরকারের দেওয়া একের পর এক লকডাউনের কারণে গত ২২ মার্চ থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও উভয় দেশের বন্দর কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে একপর্যায়ে গত ৭ জুন থেকে আমদানি বাণিজ্য সচল করলেও ভারত বাংলাদেশ থেকে রফতানি পণ্য নিতে রাজি হচ্ছিল না। শুরুর দিকে ভারতের একতরফা বাণিজ্য মেনে নিলেও টানা দেড় সপ্তাহও ভারতের আমদানি পণ্যের ব্যাপারে আগ্রহ না দেখে বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশি রফতানিকারকরা। কারণ, টানা তিন মাস ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এ দেশের রফতানি পণ্যের মান অক্ষত রাখাও কঠিন হচ্ছিল। তাছাড়া প্রতিনিয়ত বাড়ছিল ট্রাক ভাড়াসহ নানা ধরনের খরচ। এরপর বেনাপোল বন্দর ব্যবহারকারীদের সঙ্গে রফতানিকারকরা আলোচনা করে সবাই মিলে ঐকমত্যে আসে, ভারত বাংলাদেশি রফতানি পণ্য নিতে না চাইলে দেশটির আমদানি পণ্য আর গ্রহণ করা হবে না। বিষয়টি ভারতীয় পক্ষকে জানিয়ে দেওয়া হলে দুই দেশের ব্যবসায় হঠাৎ স্থবিরতা নেমে আসে। গত বুধবার (১ জুলাই) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ করছিল না। যার জন্য রফতানিকারকরা ভারত থেকে আসা আমদানি বাণিজ্য গত ১ জুলাই সকাল থেকে বন্ধের ঘোষণা দেয়। আলাপ আলোচনা করে দীর্ঘ সাড়ে তিন মাস পর আজ থেকে ভারত বাংলাদেশি রফতানি পণ্য নিচ্ছে। তিনি জানান, বাংলাদেশি রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অংকের ট্রাক ভাড়া গুনতে হচ্ছিল রফতানিকারকদের।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর আজ থেকে রফতানি বাণিজ্য শুরু হয়েছে। আগামীকাল যথারীতি ভারত থেকে আমদানি বাণিজ্যও চালু হবে বলে আশা করা যায়।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশি রফতানি পণ্য নেওয়া হচ্ছিল না। বিশেষ নিরাপত্তা ও দুই দেশের বন্দর কর্তৃপক্ষের ফলপ্রসূ আলোচনার একপর্যায়ে রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net