August 14, 2026, 10:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাওয়া শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক আলাউদ্দিন আহমেদ তাঁর বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত হয়েছেন। শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, দানশীলতা এবং সমাজকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।
গত ১৩ মার্চ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষার্থী পার্ক মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আন্তরিক ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলাউদ্দিন আহমেদ কেবল একজন শিল্পোদ্যোক্তা নন, তিনি একজন মানবিক মানুষ—যিনি নিজের সাফল্যকে সমাজের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিক্ষা বিস্তার ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর গৃহীত উদ্যোগ স্থানীয় সমাজকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তিনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় সহায়তা করেছেন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নির্মাণে তাঁর সহযোগিতা স্থানীয় মানুষের কাছে তাকে এক বিশ্বস্ত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে এই ফাউন্ডেশন ইতোমধ্যে একটি কার্যকর সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।
স্থানীয়দের মতে, আলাউদ্দিন আহমেদের প্রচেষ্টায় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে চকরঘুয়া এলাকাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ স্থানীয় উন্নয়নের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
সম্মাননা গ্রহণ করে আলাউদ্দিন আহমেদ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাকে সমাজের জন্য কাজ করার প্রেরণা জোগায়। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net