November 1, 2026, 1:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সানদিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম বিল্লাহ শেখ, পিতা- মোফাজ্জেল । এ ঘটনায় আহত হয়েছে শতাধিক।
সোমবার ১০ টা দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামিউল আলম সুমন ও একই এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মামুন শেখ এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের রাজনীতির কারনে বিরোধে লিপ্ত ছিল। সকালে সান্দিয়ারা বাজারে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় বিল্লাহ শেখ প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থালেই নিহত হয়। বিল্লাহ মামুন শেখের লোক বলে জানা গেছে।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে সাতজন কুমারখালী উপজেলা হেলথ ভবনে ভর্তি আছে। আহত
অন্যরা ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net