April 11, 2026, 6:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত র‌্যাব-্এর অভিযান/১ দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় আবাসিক শিক্ষার্থীর মৃত্যু: মেট শিক্ষার্থীদের অভিযোগের বিপরীতে বাবার দাবি ‘স্বাভাবিক মৃত্যু’, মাইকিং শুনে ১৫ কিমি পথ পাড়ি, স্লিপ হাতে— মিলল না ডিজেল খোকসার কৃষক আনছারের আবু সাঈদ হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ৩—বিভিন্ন মেয়াদে দণ্ড ২৫ জনের ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ, ২০ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’মামলা–পরিসংখ্যান নিয়ে প্রশ্ন !

মাগুরায় করোনায় সন্তান সম্ভবা নারীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

মাগুরায় করোনায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে সাভারের এনাম মেডিক্যালে তার মৃত্যু হয়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

১ জুলাই ওই গৃহবধূ ও তার বাবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ৩ জুলাই তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। এরই মধ্যে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ৩ জুলাই রাতে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। রোববার পর্যন্ত মাগুরায় ১৬৬ জন করোনা শনাক্ত রোগীর মধ্যে ৫২ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net