October 13, 2026, 12:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় আরো ৪০ শনাক্ত, মোট করোনা পরীক্ষা ১১০৩০, মোট আক্রান্ত ৯১৯

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১০ জুলাই আরো ৪০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৯১৯। এটি খুরনা বিভাগের ১০ জেলার মধ্যে দ্বিতীয়। প্রথমে রয়েছে খুলনার অবস্থান। কুষ্টিয়া জেলার এ পর্যন্ত ১১০৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জুলাই মোট ২৪৫ টি নমুনার (কুষ্টিয়া ১০২, চুয়াডাঙ্গা ৫২, ঝিনাইদহ ৩৬, মেহেরপুর ১৮, নড়াইল ৩৭) পরীক্ষা হয়। কুষ্টিয়ার ১০২ জনের মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৮ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালি উপজেলার ৩ জন, খোকসা উপজেলায় ১ জন ও মিরপুর উপজেলায় ৩ জন মোট ৪০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্য জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন, ঝিনাইদহ জেলায় ১১ জন, মেহেরপুর জেলায় ১ জন ও নড়াইল জেলায় ১২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া নড়াইল জেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৮ জনের মধ্যে হাউজিং বি বøক ১ জন, আদর্শপাড়া ১ জন, লাহিনী বটতলা ১জন, দহকুলা ১ জন, আমলাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, মিলপাড়া ১ জন, এবি ব্যাংক ১ জন, ঢাকা ঝালুপাড়া ১ জন, কবুরহাট ১ জন, কালিশংকরপুর ৩ জন, কমলাপুর ১ জন, কুমারগাড়া ২ জন, জগতি ২ জন, চৌড়হাস ২ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব আইলচারা ১ জন, এনএস রোড ৩ জন, আলি ইমাম লেন ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে আল্লারদরগা ২ জন, তারাগুনিয়া ১ জন, মাস্টারপাড়া ১ জন, দক্ষিণপাড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের বাড়ি মিরজানগর, খুসাবাড়িয়া ও বালিয়াশিশা। খোকসা উপজেলার আক্রান্ত ১ জনের বাড়ি ওসমানপুর।
কুমারখালি উপজেলার আক্রান্ত ৩ জনের বাড়ি চরবানিয়াপাড়া, মধুপুর ও গবরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net