August 25, 2026, 5:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

করোনায় আক্রান্ত অভিষেকও

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অমিতাভ বচ্চনের পর এবার তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত হয়েছেন। অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা টুইট করে নিজেই জানিয়েছেন জুনিয়র বচ্চন। লিখেছেন, ‘একদিন আগে আমার বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আমারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো। আমরা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আমাদের করোনার লক্ষণ খুব ভয়াবহ কিছু নয়। আমরা এই বিষয়টা সকলকে জানিয়েছি। আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও টেস্ট করা হচ্ছে। অনুরোধ করছি দয়া করে শান্ত থাকুন, প্যানিক করবেন না। ধন্যবাদ’
এর আগে শনিবার, ১১ জুলাই রাতে নিজের অসুস্থতার কথা নিজেই টুইট করে জানান বিগ বি। টুইট করে তিনি জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে।
সেই পরীক্ষার পরই অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এলো।
কয়েক ঘণ্টার ব্যবধানে পিতাপুত্রের একসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বেশ আতঙ্কের তৈরি করেছে বলিউডে। আশঙ্কা করা হচ্ছে অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই, নাতি আরাধ্য এবং অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনের ছেলে অগ্যস্ত নন্দও করোনায় আক্রান্ত হতে পারেন।
এদিকে টুইটারে অনুপম খের, অর্জুন রামপাল, সোনম কাপুর, সোনো সুদ, রাজকুমার রাও, ইয়ামি গুপ্তাসহ অনেক তারকাই অমিতাভ বচ্চনের জন্য প্রার্থনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net