October 13, 2026, 12:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় আরো ৪৮ করোনা শনাক্ত, জেলায় সংখ্যা হাজার ছাড়ালো

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১৩ জুলাই আরো ৪৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল। সংখ্যা দাঁড়ালো ১০১৪। বিভাগের ১০ জেলার মধ্যে কুষ্টিয়া এখন দ্বিতীয় করোনা আক্রান্ত জেলা। প্রথম অবস্থানে রয়েছে খুলনা।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩ জুলাই কুষ্টিয়ার ১২৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে সনাক্ত হয় রের্কড ৪৮। এদের মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন, দৌলতপুর উপজেলায় ৬ জন, কুমারখালি উপজেলার ৬ জন ও ভেড়ামারা উপজেলার ২ জনসহ মোট ৪৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এছাড়াও ল্যাকে চুয়াডাঙ্গার ৩৫, ঝিনাইদহের ৯২, মেহেরপুরের ৪ ও নড়াইলের ৮৮ নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৫ জন, ঝিনাইদহ জেলায় ৩৭ জন, নড়াইল জেলার ৩২ জন ও মেহেরপুর জেলায় ৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৩ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৪ জনের মধ্যে হাউজিং বি বø­ক ১ জন, পূর্ব মজমপুর ১ জন, উপজেলা রোড ১ জন৷, থানাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কেজিএইচ ২ জন, কৃত্তিনগর ১ জন, জুগিয়া ১ জন, সাতবাড়ি লেন ১ জন, মতিমিয়া রেল গেট ১ জন, চৌড়হাস ১ জন, হরিপুর ৩ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, কমলাপুর ৪ জন, ছেউড়িয়া ১ জন, বটতৈল ১ জন, লক্ষীপুর ১ জন, তালিপাড়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন, জগতি ১ জন, বারখাদা ২ জন, মিলপাড়া ১ জন, আমলাপাড়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে জনতা৷ ব্যাংক ২ জন, লাউবাড়িয়া ১ জন, জয়রামপুর ১ জন, বোয়ালিয়া ১ জন, পেয়ারপুর ১ জন।
কুমারখালী উপজেলার আক্রান্ত ৬ জনের বাড়ি কুমারখালী থানা, অগ্রণী ব্যাংক, গোপগ্রাম, কয়া, ইউএফপিও অফিস, সারকান্দি।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের বাড়ি কাজিপাড়া, কাছারিপাড়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net