October 13, 2026, 12:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

চুয়াডাঙ্গায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় দুই আনসার সদস্যসহ নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৩ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন ও মারা গেছেন ৩ জন।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮ জন, জীবননগরের ৫ জন, আলমডাঙ্গার ১ জন ও দামুড়হুদার দর্শনায় ২ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ১ জন,থানা কাউন্সিল পাড়ার ৩ জন, গুলশান পাড়ার ১ জন, দৌলাতদিয়াড়ের ১ জন ও ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের ২ জন সদস্য, আলমডাঙ্গার নহরদিয়া দূর্গাপুরের ১ জন, দর্শনা কেরু অফিসার্স মেসের ২ জন, জীবননগরের বাঁকার ৩ জন, মনোহরপুরের ১ জন ও দৌলতগঞ্জের ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। এদের বয়স ২৩ থেকে ৬৩ বছরের মধ্যে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১০১ জন এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২ জন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩২৩ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন ও মারা গেছেন ৩ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় ৩ জনকে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net