August 25, 2026, 5:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কুষ্টিয়ায় পুলিশ অফিসারদের নিয়ে পুলিশ সুপারের ব্রিফিং

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) জেলা পুলিশকে পেশাদারিত্বের চরম উৎকর্ষতা দিয়ে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন কোনক্রমেই পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কাজ করা যাবে না। তিনি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র নির্দেশনা মোতাবেক পুলিশের বর্তমান ভাবমুর্তি অক্ষুন্ন রাখাসহ সমাজকে মাদক ও দূর্নীতি মুক্ত করার জন্য সকল অফিসার/ফোর্সের প্রতি কঠোরভাবে হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি ১৬ জুলাই জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স কুষ্টিয়ার মুক্তমঞ্চে জেলার সকল পুলিশ ইউনিট ইনচার্জ/অফিসারদের উপস্থিতিতে ব্রিফিং এ একথা বলেন।
পুলিশ সুপার শুরুতে করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে পুলিশী সেবা পৌছে দেওয়া, পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন পুলিশ শুধু সাধারন কোন কর্মে নিযুক্ত চাকুরী নয়। এটি পুরোপুরি বিশেষ কাজের দায়িত্বে নিয়োজিত একটি পেশাদারী প্রতিষ্ঠান। এখানে পেশাদারিত্ব সবথেকে গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net