August 25, 2026, 6:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

বিশ্বের তৃতীয়তম ধনী জাকারবার্গ

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
হিসেবে বিশ্বের তৃতীয়তম ধনী এখন জাকারবার্গ। প্রথমবারের মতো তার সম্পদ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমাজনের সিইও জেফ বেজস ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পর তৃতীয় ব্যক্তি হিসেবে যোগ দিয়েছেন ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার ক্লাবে, হয়ে উঠেছেন একজন ‘সেন্টিবিলিয়নার’। বর্তমানে পুরো বিশ্বের মধ্যে কেবলমাত্র এ তিনজনের সম্পদের পরিমাণই ১০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এ খবর দিয়েছে ব্লুমবার্গ।
খবরে বলা হয়, চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটককে টক্কর দিতে সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ‘রিলস’ নামে নতুন সেবা যোগ করা হয়েছে। এতেই ফেসবুকের শেয়ারের দাম বেড়ে যায়। ফেসবুকের মালিকানায় ১৩ শতাংশ শেয়ার থাকা জুকারবার্গের সম্পদও এতে বৃদ্ধি পায়।
প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির সময় বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে, তখন লাভবান হচ্ছে প্রযুক্তি-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। জাকারবার্গ চলতি বছর ইতিমধ্যে আয় করেছেন প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে বেজস আয় করেছেন ৭ হাজার ৫০০ ডলারেরও বেশি।
বাড়তে থাকা এই অর্থ প্রযুক্তি কোম্পানিগুলোকে সমালোচনার মুখে ফেলেছে। গত মাসে মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে সাক্ষ্য দিতে ডাকা হয় জাকারবার্গ, বেজস, অ্যাপল ইনকরপোরেশনের সিইও টিম কুক ও গুগলের মালিকানাধীন কোম্পানি আলফাবেটের সিইও সুন্দর পিচাইকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net