November 3, 2026, 12:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮

খোকসায় গড়াইয়ের ভাঙন রোধে জিওব্যগ প্রতিস্থাপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মিয়াপাড়া গড়াই নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ প্রতিস্থাপন করা হযেছে। উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে হবে এই কাজে। খোকসা পৌরসভা কমলাপুর মিয়াপাড়া গড়াই নদী ভাঙ্গন এলাকায় প্রায় সাড়ে ১৩ হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর খোকসা প্রতিনিধি ও খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার, খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত, খোকসা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোসলেম উদ্দিন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ খোকসা উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net