October 21, 2026, 1:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

কিছু গণমাধ্যমের খবর বিভ্রান্তিকর: ভারতীয় হাই কমিশন

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফর নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেছে ঢাকায় প্রতিবেশী দেশটির হাই কমিশন।
সোমবার নিজেদের ফেইসবুক পাতায় এক বিবৃতিতে হাই কমিশন বলেছে, পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে কিছু গণমাধ্যম বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে সামান্য বোঝাপড়ার উপর ভর করে খারাপ উদ্দেশ্যমূলক, তথ্যগতভাবে ভুল এবং অনুমাননির্ভর খবর প্রকাশ করেছে।
“এই ধরনের অপচেষ্টা চরমভাবে ক্ষতিকর ও বিভ্রান্তিকর।”
গভীর বন্ধুত্বপূর্ণ দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক যে বন্ধন, তার অংশ হিসাবে এই সফর ছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
তবে কোন কোন খবরকে হাই কমিশন বিভ্রান্তিকর মনে করছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
১৮ অগাস্ট দুই দিনের আকস্মিক সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net