November 24, 2026, 9:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতে ৪ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে এক গৃহবধু। সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার নিশ্চিত করেছেন।

ওসি জানান সাড়ে ৬টার দিকে দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবু জেল ও নুরুর ছেলে।
বজ্্রপাতের সময় তারা মাঠে কাজ করছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মৃতদেহ মাঠের লোকজন উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে একই দিন দুপুর ৩ টার দিকে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরীর কাজ করতেন।
এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।
স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করা অবস্থায় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় কমেলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপরদিকে উপজেলার আড়িয়া সেনপাড়ায গ্রামে বজ্রপাতে ইয়ারুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net