December 7, 2025, 3:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন ৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ

সরকার নির্ধারিত নির্দেশনা মেনেই ইন্টারনেট সেবা সরবরাহ করতে হবে : জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন সরকার নির্ধারিত নির্দেশনা ও বিভিন্ন সময়ে ঘোষিত বিধিবিধান মেনেই ইন্টারনেট সেবা সরবরাহ করতে হবে। তিনি বলেন ব্যবসাটি করতে হবে বৈধভাবে। অবৈধভাবে কোন ব্যবসা করা যাবে না।
তিনি বলেন সবথেকে বড় কথা ইন্টারনেট সেবা। সরকারের গোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে আইএসপি প্রতিনিধিদের বড় ভুমিকা রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন সঠিক সেবাটি নিশ্চিত করতে হবে। যাতে করে জনগন কোন ভোগান্তি ছাড়া নেট সেবা পেতে পারে। ডিজিটাল বাংলাদেশের সুফল জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
তিনি দেশের বর্তমান বাস্তবতা প্রসঙ্গে বলেন এখন শিক্ষা প্রতিষ্ঠানসমুহে অনলাইনে ক্লাস চলছে। সেসব জায়গাগুলোতে নেট সেবা নিশ্চিত রাখতে হবে।
জেলা প্রশাসক সোমবার (০৭ সেপ্টেম্বর) তার সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের (আইএসপি) সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন।
আইএসপি প্রতিনিধিদের সুত্রে জানা যায় জেলায় ১০টির মতো প্রতিষ্ঠান রয়েছে যারা সরকার থেকে লাইসেন্স নিয়ে তার অধীনে সেবা সরবরাহ করছেন। তবে এখানে ইতোমধ্যে থাবা বসিয়েছে ডিশ ব্যবসায়ীরা। কোন নিয়ম-নীতি ছাড়াই তারা ইন্টারন্টে সেবা সরবরাহ করতে শুরু করেছে। যেটা কোন বিধির মধ্যে পড়ে না।
জেলা প্রশাসক বলেন যারা বৈধভাবে, প্রকৃত নিয়ম মেনে ব্যবসা করছেন তারা ইচ্ছে করলে একটি সংগঠন গড়ে তুলতে পারেন। সেখানে সরকারী বিধি মোতাবেক বিষয়টি তখন স্থানীয় প্রশাসন দেখতে পারে।
জানা গেছে জেলার আনাচে কানাচে গজিয়ে এভাবে উঠেছে অসংখ্য সার্ভিস প্রোভাইডার যারা সরকার নির্ধারিত নিয়ম-নীতি না মেনে ইচ্ছে মতো সার্ভিস দিচ্ছে। দাম নিচ্ছে কিন্তু সঠিক সেবা দিচ্ছে না।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net