October 21, 2026, 7:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি

যেখানে সেখানে মসজিদ নির্মাণ, ইসলাম কি বলে

সুত্র, বিবিসি/
সবাই জানেন এমনটিই হচ্ছে। কিন্তু এর কি ব্যাখ্যা থাকা দরকার নেই ? অবশ্যই আছে। এ নিয়ে বিবিস বাংলার একটি প্রতিবেদন তুলে ধরা হলো।
বাংলাদেশে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে অনেক মানুষের হতাহতের ঘটনার পর মসজিদ নির্মাণের অনুমোদনের ইস্যুসহ নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসলামী চিন্তাবিদরা বলেছেন, ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে যে, একেবারে নিষ্কন্টক জমি না হলে এবং পুরোপুরি স্বচ্ছ্বতা ছাড়া কোন মসজিদ নির্মাণ করা যায় না। মসজিদের ইমামদের একটি সংগঠন জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব এবং লেখক মো: ওসমান গণি বলেছেন, ইসলাম ধর্মে মসজিদ নির্মাণে পুরোপুরি স্বচ্ছ্ব থাকার কথা বলা হয়েছে।
ইসলামের নবীর মসজিদ নির্মাণের উদাহরণ তুলে ধরে তিনি বলেছেন, “রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের জন্য যে জায়গাটি পছন্দ করলেন, খবর নিলেন যে জায়গাটি কার- জানা গেলো দুই ভাইয়ের জায়গা। তারা যখন জানতে পারলো, নবীজী জায়গাটা মসজিদের জন্য পছন্দ করেছেন, তখন তারা জায়গাটা ফ্রিতে (বিনামূল্যে) দিতে চাইলো। নবীজী বললেন যে, না আমি তোমাদের জায়গা ফ্রিতে নেবো না। তখন নবী করীম (সা:) এটার জন্য একটা ফান্ড তৈরি করলেন। ফান্ড থেকে উপযুক্ত বাজার মূল্য পরিশোধ করে তারপর সেখানে তিনি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করলেন। মদিনা শরীফ নামে পরিচিত মসজিদে নববী যেটি।”
ইসলামী ব্যাখ্যায় স্বচ্ছ্বতার বিষয়কেই গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি বলেন।
বাংলাদেশের আইনে কি ব্যবস্থা বলা আছে?
বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, অন্য সব স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যেমন নকশা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হয়, মসজিদের ক্ষেত্রেও সেগুলো অনুসরণ করা প্রয়োজন। কিন্তু মসজিদের নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তার প্রশ্নে মনিটরিংয়ের কোন নীতিমালা নেই।
সরকারের ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেছেন, মসজিদের জায়গার বৈধতা এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয় মনিটর করার জন্য কোন সুনির্দিষ্ট নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক কোন কাঠামো নেই।
অনেকদিন ধরে ঝুলে থাকা একটি নীতিমালার খসড়া এখন চূড়ান্ত করার উদ্যোগ নেয়ার কথাও তিনি জানিয়েছেন।
একইসাথে তিনি বলেছেন, নীতিমালা করতে যেহেতু সময় প্রয়োজন, ফলে এই মুহূর্তে নীতিমালা না থাকলেও সারাদেশে মসজিদের নিরাপত্তা খতিয়ে দেখার উদ্যোগ তারা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net