March 16, 2026, 1:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের

কর ফাঁকি/ আদালতের নোটিশ এ আর রহমানকে

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে সেদেশের ইনকাম ট্যাক্স বিভাগ। অভিযোগের সূত্র ধরে মাদ্রাজ হাই কোর্ট নোটিশ দিয়েছেন এই প্রখ্যাত গায়ক-সুরকারকে।বিচারপতি টি এস শিবাগনানম এবং ভি ভাবনানি সুব্বারোয়ানের ডিভিশন বেঞ্চে রহমানকে নোটিশ পাঠায়।
আয়কর বিভাগের অভিযোগ, এ আর রহমান প্রায় সাড়ে ৩ কোটি রুপি আয়ের কর ফাঁকি দিয়েছেন। ২০১১-১২ অর্থবছরে যুক্তরাজ্যভিত্তিক একটি টেলিকম সংস্থার এক্সক্লুসিভ রিংটোন কম্পোজ করে ৩ কোটি ৪৭ লাখ রুপি আয় করেন রহমান। তিনবছর মেয়াদি সেই চুক্তিতে রহমান ওই কোম্পানিকে টাকা পরিশোধের যে উপায় বলেন তা নিয়েই ঘটেছে বিপত্তি। তিনি কোম্পানিকে বলেছিলেন, তাদের প্রদেয় টাকা এ আর রহমান ফাউন্ডেশনে জমা দিতে।
আইকর বিভাগের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, যে আয়ের ওপর কর দেওয়া বাধ্যতামূলক তা অবশ্যই রহমানের নিজে আগে গ্রহণ করা উচিত ছিল। তারপর তিনি তা ট্রাস্টে জমা দিতে পারতেন। কিন্তু আয়ের টাকা সরসরি ট্রাস্টে জমা দেওয়া যায় না। কারণ, দাতব্য সংস্থার আয় সবসময় করমুক্ত হয়ে থাকে।
আয়ক দফতরের দাবি, ”এ আর রহমান যে আয় করেছেন, তার কর যোগ্য। আর ওই ৩. ৪৭ কোটি টাকা আয়ের যে কর হয়, তা দিয়ে তবেই গায়ক বাকি টাকা স্বেচ্ছাসেবী সংস্থায় দিতে পারেন। স্বেচ্ছাসেবী সংস্থার আয়ে আয়কর ছাড় থাকায় এই টাকা ওই দাতব্য সংস্থার মাধ্য়মে আদান-প্রদান করা যাবে না।” তবে রহমান সেটা না করে সরাসরি সংস্থার অ্যাকাউন্টে টাকা নিয়েছেন বলে অভিযোগ। সেকারণেই আয়কর দফতর মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়।
এর আগে ২০২০ এ আর রহমানকে সেন্ট্রাল এক্সাইজ ৬. ৭৯ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আয়কর দপ্তর। সেই নির্দেশে সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করেছিল মাদ্রাজ হাই কোর্ট।
প্রসঙ্গত, এ আর রহমান যে স্বেচ্ছাসেবী সংস্থাটি চালান, সেটি পিছিয়ে পড়া, মানসিক ও শারীরিকভাবে বিশেষ ক্ষমতা সম্পন্নদের শিক্ষা, সঙ্গীত ও উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করে দিতে কাজ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net