March 23, 2026, 10:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

কুষ্টিয়ায় টোব্যাকোর কম্পানিতে ভেজাল হারপিক, ডিটারজেন্ট ; জরিমানা, কোন গ্রেফতার নেই !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকোর অভ্যন্তরে তৈরি হচ্ছিল ভেজাল হারপিক, গ্লাস ক্লিনার,টাইলস ক্লিনার, ভিকসল, থিনার, নীল, ডিটারজেন্ট পাউডার ও সিগারেটসহ আরও অনেক পণ্য। দীর্ঘদিন ধরে বাজারাতও করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে কুষ্টিয়া র‍্যাবের বিশেষ অভিযান। সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে ভেজাল পণ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব -১২ কুষ্টিয়ার সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বাড়াদী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় তারা ভুয়া রেজিষ্ট্রেশন ব্যবহারকারী কারখানা থেকে ভেজাল পন্য, হারপিক, গ্লাস ক্লিনার,টাইলস ক্লিনার, ভিকসল, থিনার, নীল, ডিটারজেন্ট পাউডার ও সিগারেটসহ আরও অনেক পণ্য জব্দ করা হয়। তারা মিসফলা কনজুমার নামে প্রোডাক্টস দীর্ঘদিন যাবত ভেজাল পণ্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিলো।
এছাড়া পাশেই আরেকটি কারখানায় বেঙ্গল টোব্যাকোর মধ্যে অবৈধভাবে তৈরী বেঙ্গল কসমেটিকস নাম ব্যবহার করে ভেজাল পন্য ডিটারজেন্ট পাউডার, তৈরী ও বাজারজাতকরণ করে আসছিলো।
জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মিসফলা কনজুমার নামে প্রোডাক্টস দীর্ঘদিন যাবত ভেজাল পণ্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২ লাখ টাকা এবং জুগিয়া কদমতলা মোড়ে বেঙ্গল টোব্যাকোর মধ্যে বেঙ্গল কসমেটিকস নাম ব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এবং ভেজাল মালামাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net