October 13, 2026, 7:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

করোনা জয় করে কর্মস্থলে পৌরপিতা আনোয়ার আলী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এক দীর্ঘ যুদ্ধে করোনা জয় করেছেন কুষ্টিয়ার পৌরপিতা আনোয়ার আলী। যোগ দিয়েছেন দাফতরিক কাজে। রবিবার তিনি তার প্রিয় কর্মস্থল কুষ্টিয়া পৌরসভায় যান। সেখানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করেন।
আনোয়ার আলী, ৭৫ কুষ্টিয়ার রাজনীতির একটি অধ্যায়ের নাম। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তিনি এই জেলায় নেতৃত্বদানকারীদের অন্যতম একজন। সততা, নিষ্ঠা ও নির্মোহ ব্যক্তিত্ব দিয়ে তিনি জয় করেছেন এই জেলার সাধারন মানুষকে। সংস্কৃতিবান ও মুক্তমনা এই রাজনীতিবিদ স্থানীয় পর্যায় থেকে জাতিয় পর্যায় পর্যন্ত রেখেছেন অবদান। তিনি টানা ১৬ বছর কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে রয়েছেন। বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ একাধিক পদে আসীন ছিলেন তিনি।
গত ৬ আগস্ট আনোয়ার আলীর শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ সনাক্ত হয়। পরদিন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসা শেষে তিনি ঢাকার বাসায় ছিলেন। গত মঙ্গলবার তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায়।
আলাপকালে এই কিংবদন্তীতুল্য রাজনীতিবিদ দৈনিক কুষ্টিয়াকে বলেন করোনা কোন সাধারন ভাইরাসবাহিত রোগ নয়। এটা চরম ঝুঁকিপূর্ণ একটি রোগ। তিনি সবাইকে সচেতনভাবে রোগটি মোকাবেলা করার আহবান জানান।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন অনেক কাজ সামনে। মেয়র কাজে যোগদান করেছেন কাজে আবার গতি এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net