July 27, 2026, 5:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক নেতা পল্লব আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহরে ‘বহু অপকর্মের’ অভিযোগে আমিনুর রহিম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আশ্রয়ে ও তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল বলে অভিযোগ করা হচ্ছিল। এসব করতে এক বিশাল ক্যাডার বাহিনীও ছিল তার বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২.৩০ দিকে তার ‘অফিস’ থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা ও ডিএসবির একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত।
কুষ্টিয়া মডেল থানা ওসি কামরুজ্জামান জানিয়েছেন শহরের পৌর বাজার নিয়ন্ত্রণ, বাজারের জায়গা দখল, লোকজনকে মিথ্যা ঘটনায় হয়রানি করে অর্থ আদায়, টেন্ডারবাজি, জায়গা দখল- এমনকি চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে ২০১৫ সাল থেকে আমিনুর রহিম পল্লব কুষ্টিয়া পৌর মার্কেট থেকে চাঁদাবাজি, সিভিল সার্জন অফিসের টেন্ডার নিয়ন্ত্রণে চলে যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে খাদ্য সরবরাহসহ বাজার, ঘাটসহ পুরো এলাকার কর্তৃত্ব কায়েম করে।
মহব্বত আলী নামে এক ব্যবসায়ীর একটি মার্কেট প্রায় আড়াই বছর ধরে দখলের অভিযোগ ছিল পল্লবের বিরুদ্ধে। অভিযোগ ছিল পৌর বাজারের খাসির মাংসের দোকান ও মাছের মার্কেট দখলের। জানা যায় এই মার্কেটে নাটোর থেকে যেসব মাছের গাড়ি আসে, তা পল্লবের আড়তে বিক্রি করা বাধ্যতামূলক ছিল। না হলে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হয়। এ ছাড়া পৌর বাজারের ফলসহ অন্য আড়তদারদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হয়।
পুলিশ জানায় সিভিল সার্জন অফিসের গত কয়েক বছরে যেসব টেন্ডার হয়েছে তার সব তিনি একাই নিয়ন্ত্রণ করেছেন। গত মাসে জেলা পরিষদের পক্ষ থেকে গাছ বিক্রির টেন্ডার দেওয়া হয়। সেই টেন্ডার নিয়ন্ত্রণ করেন পল্লব। সেখানে শিডিউল কিনতে গেলে পল্লবের ক্যাডাররা সবাইকে বাধা দেয়।
সকল অপকর্ম করতে পল্লব দখল করে শহরের ১০ তলা পরিমল থিয়েটার শপিং মল। সেখানে অফিস বানিয়ে তিনি চারিয়ে আসছিলেন সকল অপকর্ম। এই অফিসে প্রায়ই সালিশ বসানো হয়। সালিশের নামে লোকজনকে ধরে এনে নির্যাতন করা হয়। হুমকি দিয়ে আদায় করা হয় টাকা। টাকা না দিলে চলে অত্যাচার।
সম্প্রতি থানাপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার জমি কেনেন পল্লব। ১৩ লাখ দাম করে জমি নিলেও ৫ লাখ টাকা পরিশোধের পর আর কোনো টাকা দেওয়া হয়নি। উল্টো ওই ব্যাংকারের মেয়েকে হয়রানি করা হচ্ছে। জমি জালিয়াতির ঘটনায় তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে নিয়মিত।
“তাকে জ্ঞিাসাবাদ করা হচ্ছে” বলে জানান এসপি তানভির আরাফাত।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net