August 25, 2026, 6:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ইসলামিক ফাউন্ডেশনের আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নিয়মিতভাবে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের গবেষণা বিভাগের সেলে বিশেষ আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের একটি সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এই বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহার হোসেনসহ ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ-পরিচালক।
এই কোর্সটি চালুর মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর চালু হতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স।
এর আগে গত ২৩ আগস্ট মধ্যপ্রাচ্যের জেদ্দা, কাতার, কুয়েত, আবুধাবি, মিশর ও লিবিয়া এই ৬টি দেশে বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর ও ফার্স্ট সেক্রেটারিদের নিয়ে এক মাসব্যাপী একটি বিশেষ আরবি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কের্সের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net