March 7, 2026, 3:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ কুষ্টিয়ায় গুজবে জ্বালানি সংকটের আতঙ্ক, রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন জনের ১০ বছর করে কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় চা দোকানী মিঠুন হোসেন হত্যা মামলায় নিহতের ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড ও অপর দুই আসামীর ১০ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী হলো, কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত মওলা মন্ডলের ছেলে মোঃ শিমুল হোসেন (৩০)। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম (২৬) একই এলাকার খয়বার আলী প্রামানিকের ছেলে সবুজ হোসেন (২৪)।
আদালত সুত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট রাত ৯টায় কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকায় চায়ের দোকান থেকে নিজ বাড়ীতে ফিরছিলো মিঠুন হোসেন। পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজা শিমুল পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত মিঠুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট নিহত মিঠুনের স্ত্রী রিনা বেগম ৬ জনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পেনাল কোড দ.বি ৩০৪ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত নিহত মিঠুনের ভাতিজা শিমুল হোসেনকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ বছর সাজার আদেশ দেন। এবং পেনাল কোড দ.বি ৩০৪/৩৪ ধারায় সাথী বেগম ও সবুজ হোসেনকে ১০ বছরে করে কারাদ- ও প্রত্যেকেকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দেন। সেই সাথে মামলার বাঁকী তিন আসামীকে খালাস দেন বিজ্ঞ আদালত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net