October 13, 2026, 7:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি মামলায় আরো ৪ জন গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে কোটি টাকার জমি হাতিয়ে নেয়া মামলার আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এদের মধ্যে এজাহারে নাম ছির দুজনের এবং বাকী দুজনের নাম আসে তদন্তে। এজাহারভুক্তরা হলো খয়বার শেখ ও রঙ্গিলা খাতুন এবং তদন্তে নাম আসা হারুন-অর-রশিদ ও হুর আলী।
এপর্যন্ত এই মামলায় পূর্বে ৭জনসহ ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এস আই সুজিত কুমার ঘোষ জানান, সোমবার বিকেল ৪টায় গ্রেপ্তারকৃত ৪জন আদালতে নেয়া হলে এজাহার নামীয় খয়বার শেখ ও তদন্তে নাম আসা হারুন অর রশিদ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেনের কাছে দেয়া স্বীকারোক্তিতে আরও বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য এসেছে বলে জানিয়েছেন ঐ সিআইডি কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর কুষ্টিযা শহরের এনএস রোড এলাকার প্রায় কয়েককোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র। ওই ঘটনায় কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। পরে ৭সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত এএমএম ওয়াদুদ ১৮জননের নামোল্লেখসহ অজ্ঞাত ১০/১২জনের বিরুদ্ধে মামলা করেন কুষ্টিয়া মডেল থানায়। ওই মামলায় গ্রেপ্তার হন কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহŸায়ক আশরাফুজ্জামান সুজনসহ ৭জন। গ্রেফতারকৃতরা আদালতে দেয়া স্বীকারোক্তিতে বেশকিছু গুরুত্বপূর্ন ব্যক্তির প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। সে কারণে অধিকতর তদন্তের স্বার্থে গত ১৬ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার সিআইডিতে ন্যাস্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net