April 21, 2026, 4:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

পরিকল্পনাবিহীন কোন স্থাপনা গড়ে না তুলতে আহবান কুষ্টিয়া জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন অপরিকল্পিত নগরায়ণের ফল প্রকারান্তরে নিজেদেরকেই বহন করতে হয়। সেটা আজ হোক বা দুদিন পরে। তিনি নগরবাসীকে পরিকল্পনাবিহীন কোন স্থাপনা গড়ে না তুলতে আহবান জানান। তিনি বলেন এ শহর সবার, তাই শহরকে রক্ষাও নবার দায়িত্ব।
সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৫ অক্টোবর বিশ^ “বিশ্ব বসতি দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন নগরের উপর আমরা ক্রমাগত চাপ বাড়াচ্ছি। এই চাপের সবটাই যে খুব প্রয়োজনীয় তা নয়। এর মধ্যে অনেকগুলো আছে যা একেবারে অপরিকল্পিত। এগুলোই ঝুঁকির সৃষ্টি করছে।
তিনি নগরের দেখভালের দায়িত্বে নিযুক্ত সকল কতৃপক্ষকে কোন আবাসন বা কোন স্থাপনা অনুমোদনের পূর্বে ভালভাবে খতিয়ে দেখে অনুমোদন দেয়ার আহবান জানান।
জেলা প্রশাসক আরো বলেন অপরিকল্পিত নগরায়নের কারণে হাউজিং এর সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। পরিবেশ, প্রতিবেশের দিকে খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত ও আলো-বাতাস সমৃদ্ধ টেকসই ও নিরাপদ বসতি স্থাপন করতে হবে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুৎফুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net