April 18, 2026, 8:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

করোনা/ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ স্থগিত

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের দক্ষিণ এশিয়ার লোকসংগীতের অন্যতম বৃহৎ আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ হচ্ছে না।
সান ফাউন্ডেশনের আয়োজনে কয়েক বছর ধরে বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসবটি। গত বছরও তিন দিনের এই উৎসব আয়োজন হয়।
এ বিষয়ে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু বলেন ‘করোনার এ অবস্থায় উৎসব আয়োজন করা যায় না। তবে আমাদের প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু করোনার কারণে আমরা কোনও ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। এর আয়োজক হিসেবে আছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। প্রতিবারই এতে অংশ নিয়েছে দেশ বিদেশের লোক গানের খ্যাতিমান সব শিল্পী। আর এতে সামিল হয়ে উপভোগ করে থাকে প্রায় লক্ষাধিক দর্শক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net