March 1, 2026, 5:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

কুষ্টিয়ায় ৫ জনের করোনা সনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ অক্টোবর ১৩৩ টি নমুনার (কুষ্টিয়া ৭৯, চুয়াডাঙ্গা ২০, ঝিনাইদহ ২১ ও মেহেরপুর ১৩) পরীক্ষা হয়।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৩ জন, ঝিনাইদহ জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ থানা পাড়া ২ জন, মজমপুর ২ জন ও গোশালা রোড ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৩৭২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩১৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৭৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net