October 21, 2026, 10:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি

ইন্টারনেট-ডিস ধর্মঘট স্থগিত

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ইন্টারনেট ও ডিস ধর্মঘট স্থগিত করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক জুম মিটিংয়ে এই ঘোষণা দিয়েছে।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং মহাসচিব ইমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ এই ঘোষণা দেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ছাড়াও কোয়াব এবং আইএসপিএবি নেতৃবৃন্দ জুম মিটিংয়ে যুক্ত ছিলেন।
বিকল্প ব্যবস্থা না করে সড়কের পাশের ঝুলন্ত তার কাটার প্রতিবাদে রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ১০টা-১টা প্রতীকী ধর্মঘটের ডাক দেয় দুই সংগঠন। আইএসপিএবি সভাপতির দাবি, এতে প্রায় ২০ কোটি টাকার তার কাটা হয়েছে।
মোস্তফা জব্বার বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে সার্বিক বিষয় তুলে ধরবেন। আশা করি আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুত পদক্ষেপ পাব। আপনারা ধর্মঘট প্রত্যাহার করেন।
ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আশা করি আমরা আগামী সাত দিনের মধ্যে একটা যোক্তিক সমাধানে আসব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net