April 21, 2026, 7:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

শেখ রাসেলের জন্মদিনে ইবি বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি

বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া’র সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। নিহত হন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ঐ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এই ছোট্র শিশুটিকে। সবেমাত্র চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। পড়তেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। বঙ্গবন্ধুর খুনিরা রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। নেতৃবৃন্দ বলেন আজকের বাংলাদেশে শহীদ শেখ রাসেল শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়া’র পক্ষ থেকে শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সাথে ১৫ই আগষ্টের কালো রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সকলের আত্মার শান্তি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net