July 22, 2026, 11:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

মেহেরপুরে সরকারী কর্মচারীকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে সমাজসেবা অফিসের এ কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম ফারুক আহম্মেদ (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর থানার পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহম্মেদ শহরের থানাপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। ফারুক সমাজ সেবার শহর অফিসের একচন মাঠকর্মী। তার দুটি ছেলে সন্তান রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানাপাড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার বলেন হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
নিহত ফারুকের মামা আলাউদ্দিন বলেন, তাকে মেরে ফেলার মতো কোনো বিরোধ আমাদের জানা নেই। কারও সাথে কোনো শত্রুতা ছিল না।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান তার ঘাড়ে, পিঠে ও পায়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net