November 23, 2026, 10:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
করোনাভাইরাস সংক্রমণের চলমান সময়ে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে, সরকারি কলেজ ও মাধ্যমিকের শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বদলি অব্যাহত রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন হবে।
এদিকে গত দুই বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে শিক্ষক ভর্তি অনলাইন মাধ্যমে করার প্রস্তুতি চলছে। আগামী বছর থেকে শিক্ষক বদলি আধুনিকায়ন করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net