August 25, 2026, 3:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

দৃস্কৃতিদের দেয়া বিষে মরে ভেসে উঠছে খালের মাছ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে ভেসে উঠছে খালের মাছ। আর মাছ মরে যাওয়ায় বিপুল ক্ষতির সম্মুখীন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতি। ঘটনাটি খোকসা উপজেলার ছোট গোপগ্রামের পদ্মা নদীর শাখা সংলগ্ন একটি খালের।
মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস জানান,রোববার (২৫ অক্টোম্বর) থেকেই খালের মাছ হঠাৎ মরে ভেসে উঠতে থাকে। আমরা তাড়াহুড়া করে কয়েক মণ মাছ জাল দিয়ে ধরে ফেলি। বুধবার পর্যন্ত পদ্মা নদীর শাখা এই খাল এলাকায় পরিচিতি কোলে বড় বড় রুই, কাতলা, তেলাপিয়াসহ অসংখ্য ছোট বড় মাছগুলোও মরে ভেসে উঠতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলাপ করে বুঝতে পারি রাতের আঁধারে কেউ খালে বিষ ঢেলে দিয়েছে। যার ফলে সব মাছ মরে যাচ্ছে। এই ২০ একর জলমহাল সরকারীভাবে এ বছর ২১ লাখ টাকায় এক বছরের জন্য বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করেছেন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতি। দুর্বৃত্তদের বিষ প্রয়োগে আমাদের ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছে এ অঞ্চলের জেলেরা। আমরা সরকারের কাছে এই ঘটনার সুস্থ বিচার ও ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি।
খোকসা থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,অভিযোগ পেয়েছি ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের জলমহাল পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net