June 27, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

মানতে হবে কিছু শর্ত/লালন আখড়াবাড়ির ফটক খুলবে সকালে, সন্ধ্যায় বন্ধ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খুলে গেল বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেট। কিন্তু প্রতিদিন গেট খুলবে সকাল ৯টা, আর সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও লালন ভক্ত আর দর্শনার্থীদের মানতে হবে আরো কিছু শর্ত। তারপরও খুশি বাউল ফকিররা।
লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আখড়াবাড়ি খোলা থাকবে। এখানে প্রবেশের জন্য অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে। গেটেই স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ভেতরে প্রবেশর পরও কেউ পাশাপাশি বসতে পারবেন না, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, এসব নিয়মকানুন পালনের জন্য কঠোরভাবে মনিটরিং করা হবে। এর জন্য লালন একাডেমীর সদস্যরা কাজ করবেন।
লালন একাডেমীর আহবায়ক কমিটির সদস্য সেলিম হক বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই সাধু, বাউল, ভক্তরা ভেতরে প্রবেশ করছেন। শর্ত থাকলেও স্াঁইজির ধামে ঢুকতে পেরে খুশি হয়েছেন লালন অনুসারীরা।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি। একারণে দোল পুর্নিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর গত পয়লা কার্তিকে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়।
১৩০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো বলেন লালন ভক্তরা।
সকালে খুলবে লালন আখড়াবাড়ির গেট, সন্ধ্যায় বন্ধ
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
খুলে গেল বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেট। কিন্তু প্রতিদিন গেট খুলবে সকাল ৯টা, আর সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও লালন ভক্ত আর দর্শনার্থীদের মানতে হবে আরো কিছু শর্ত। তারপরও খুশি বাউল ফকিররা।
লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আখড়াবাড়ি খোলা থাকবে। এখানে প্রবেশের জন্য অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে। গেটেই স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ভেতরে প্রবেশর পরও কেউ পাশাপাশি বসতে পারবেন না, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, এসব নিয়মকানুন পালনের জন্য কঠোরভাবে মনিটরিং করা হবে। এর জন্য লালন একাডেমীর সদস্যরা কাজ করবেন।
লালন একাডেমীর আহবায়ক কমিটির সদস্য সেলিম হক বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই সাধু, বাউল, ভক্তরা ভেতরে প্রবেশ করছেন। শর্ত থাকলেও স্াঁইজির ধামে ঢুকতে পেরে খুশি হয়েছেন লালন অনুসারীরা।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি। একারণে দোল পুর্নিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর গত পয়লা কার্তিকে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়।
১৩০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো বলেন লালন ভক্তরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net