May 14, 2026, 10:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় মো. জুয়েল (৩২) নামে এক আসামির যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছে আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন।
একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দন্ডপ্রাপ্ত মো. জুয়েল কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী ওই নারী ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে গলায় ছুরি ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে জুয়েল। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে বাড়ির লোকজন টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষক জুয়েল পালিয়ে যায়।
আরো জানা যায় জুয়েল প্রায়ই নারীটিকে উত্যক্ত করতো। সে প্রায় রাতেই ওৎ পেতে থাকতো। ঘটনার রাতেও সে ওৎ পেতে ছিল।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার সময় আসামি জুয়েল আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net