March 18, 2026, 11:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান

কুষ্টিয়ায় জেএফএ মহিলা ফুটবলে নড়াইল ও টাঙ্গাইল বিজয়ী

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন জেএফএ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের কুষ্টিয়া অঞ্চলের প্রথম দিনের খেলায় নড়াইল ও টাঙ্গাইল জয়লাভ করেছেন। দুপুরে নড়াইলের মেয়রা চুয়াডাঙ্গার মেয়েদের ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। বিকেলে খেলাটি হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টাঙ্গাইল ১-0 গোলে ঝিনাইদহকে পরাজিত করেন।
কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামে এ অঞ্চলের প্রতিযোগিতা উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। সংস্থার সাধারন সম্পাদক এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার নড়াইলের সঙ্গে খেলবে সাতক্ষীরা। আর বিকেলে টাঙ্গাইলের সঙ্গে খেলবে স্বাগতিক কুষ্টিয়া। এদের মধ্যে  বিজয়ীরা শুক্রবার বিকেল ৩.১৫টায় আঞ্চলিক ফাইনালে অংশ নিবেন। আঞ্চলিক চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় চ’ড়ান্ত পর্বে অংশ নেবেন।
সারা বাংলাদেশে ৪৯টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। খেলা হচ্ছে দেশের ৭টি ভেন্যুতে। এগুলো হচ্ছে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম মাগুরা ও কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা ও ম্যাচ বল দিয়েছে ফেডারেশন। সাতটি ভেন্যুকে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে। আঞ্চলিক ভেন্যুর সাতটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হবে।
চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্স-আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়াও থাকছে ফেয়ার প্লে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ট্রফি, সেরা নতুন খেলোয়াড় এবং সেরা আঞ্চলিক ভেন্যুর ট্রফি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net