March 17, 2026, 6:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় কুষ্টিয়ায় যুবকের আমৃত্যু কারাদন্ড

আব্দুল আলীম,ভেড়ামারা/
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (নভেম্বর ৫) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ইয়াছিন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের মৃত ইছাহাক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ভেড়ামারার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুলগেটের সামনে থেকে আসামি ইয়াছিন মোল্লা অজ্ঞাত সহযোগীদের সাহায্যে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। মেয়েটির পরিবার মেয়েকে উদ্ধারে পুলিশসহ বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দিয়েও ফিরে পাননি। এ ঘটনায় ওই ছাত্রীর মা ২১ সেপ্টেম্বর অপহরণের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন ২০০০ এর ৭/৩০ ধারায় ভেড়ামারা থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে অপহরণসহ শিশু ধর্ষণের অভিযোগ এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭, ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, মামলাটির চার্য গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াছিন মোল্লাকে শিশু ধর্ষণ দায়ে যাবজ্জীবন (আমৃত্যু) এবং শিশু অপহরণ দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ডসহ ১ লাখ টাকা এবং ৫০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছে আদালত।
আসামি ইয়াসিন মোল্লা পলাতক ছিলেন বলেও জানান এই সরকারি কৌঁসুলি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net