June 17, 2026, 9:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়াতে শতভাগ মাস্ক নিশ্চিতে মাঠে জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী মাজিস্ট্রেট এই অভিযানে অংশ নেন।
এ সময় তারা কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক, ট্রাক ট্রামিনাল, মজমপুর গেট, কালেক্টরেট চত্বর ও ব্যস্ততম জায়গাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুখে মাস্ক ব্যবহার না করার কারণে প্রায় ৩০ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন মহামারী করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। করোনা প্রতিরোধে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছি। এছাড়া বিভিন্ন শপিংমল ও দোকানপাট গুলোতে মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় কার্যক্রমও বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে মাস্ক পরে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net