March 12, 2026, 8:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

অনুর্ধ ১৪ ফুটবলে কুষ্টিয়া অঞ্চলে সাতক্ষীরা চ্যাম্পিয়ান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের কুষ্টিয়া অঞ্চলের খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন সাতক্ষীরার মেয়েরা। শুক্রবার বিকেলে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে তারা কুষ্টিয়ার মেয়েদের ২-১ গোলে হারিয়ে দেন।প্রথমে গোল করে কুষ্টিয়ার মেয়েরা এগিয়ে গেলেও দুর্দান্ত খেলে সাতক্ষীরার মেয়েরা এক গোল পরিশোধ করে আরো এক গোল দিয়ে দেন।

আঞ্চলিক চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
সারা বাংলাদেশে ৪৯টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। খেলা হচ্ছে দেশের ৭টি ভেন্যুতে। এগুলো হচ্ছে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম মাগুরা ও কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা ও ম্যাচ বল দিয়েছে ফেডারেশন। সাতটি ভেন্যুকে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে।
কুষ্টিয়া অঞ্চলে মোট ৬টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো কুষ্টিয়া, সাতক্ষীরা, টাঙ্গাইল, নড়াইল, চুয়াডাঙ্গা এবং টাঙ্গাইল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net